মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

সুর্যের আলোয় খাবার তৈরি করে গাছ, রোদ না উঠলে বাঁচে কী করে?

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ১০:৪৬ এএম

শেয়ার করুন:

সুর্যের আলোয় খাবার তৈরি করে গাছ, রোদ না উঠলে গাছ বাঁচে কী করে?
সুর্যের আলোয় খাবার তৈরি করে গাছ, রোদ না উঠলে গাঁছ বাচে কী করে?

গাছ সূর্যের আলোয় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। এই বিষয়টি আমাদের সবারই জানা। কিন্তু প্রশ্ন জাগে, যখন দিনের পর দিন রোদ ওঠে না বা আকাশ মেঘলা থাকে, তখন গাছ কীভাবে টিকে থাকে? গাছের এই বেঁচে থাকার পেছনের অদ্ভুত ও চমৎকার কৌশলগুলো এই প্রতিবেদনে উল্লেখ করা হলো।

১. সঞ্চিত খাদ্য ব্যবহার

গাছ যখন প্রচুর রোদ পায়, তখন সে প্রয়োজনের চেয়ে বেশি খাবার বা গ্লুকোজ তৈরি করে। এই বাড়তি খাবারটি গাছ 'স্টার্চ' বা শর্করা হিসেবে তার মূল, কাণ্ড ও পাতায় জমা রাখে। মেঘলা দিনে বা রাতে যখন সূর্যের আলো থাকে না, তখন গাছ তার শরীরে জমা রাখা এই সঞ্চিত খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করে।

২. সালোকসংশ্লেষণের জন্য আলোর তীব্রতা

গাছের খাদ্য তৈরির জন্য সবসময় প্রখর রোদের প্রয়োজন হয় না। আকাশ মেঘলা থাকলেও বায়ুমণ্ডলে প্রচুর আলো থাকে। গাছের পাতাগুলো খুব সংবেদনশীল, তাই সামান্য আলোতেও তারা সালোকসংশ্লেষণ চালিয়ে যেতে পারে। যদিও প্রখর রোদের তুলনায় মেঘলা দিনে এই প্রক্রিয়ার গতি কিছুটা ধীর হয়ে যায়, তবুও গাছ তার বেঁচে থাকার মতো প্রয়োজনীয় শক্তি ঠিকই সংগ্রহ করে নিতে পারে।

tree_20250529_125625428

৩. বিপাকক্রিয়া ধীর হয়ে যাওয়া

রোদ বা আলোর অভাবে গাছের বৃদ্ধি ও খাদ্য তৈরির প্রক্রিয়া ধীর হয়ে যায়। প্রতিকূল আবহাওয়ায় গাছ নিজের অভ্যন্তরীণ কার্যক্রম কমিয়ে দিয়ে শক্তি সাশ্রয় করে, যা তাকে বেঁচে থাকতে সাহায্য করে।

৪. অভিযোজন ক্ষমতা

সব গাছ সমান আলো পছন্দ করে না। কিছু গাছ আছে যারা অনেক ছায়া বা কম আলোতেও বেঁচে থাকতে অভ্যস্ত। এদের শরীরের গঠন ও পাতার ক্লোরোফিলের বিন্যাস এমনভাবে অভিযোজিত যে, তারা খুব কম আলো থেকেও খাবার তৈরি করার ক্ষমতা রাখে।

আরও  পড়ুন: বৃষ্টির দিনে গাছ লাগানো কি ভালো? 

সহজ কথায়, গাছ ঠিক মানুষের মতো না খেয়ে থাকে না, বরং তারা সূর্যের আলো থাকার সময়ে 'সঞ্চয়' করে রাখে এবং সেই জমানো শক্তি ব্যবহার করেই প্রতিকূল সময়ে বেঁচে থাকে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর