মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

মিষ্টি পানির ভাণ্ডার রয়েছে যেসব এলাকায়

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

মিষ্টি পানির ভাণ্ডার রয়েছে যেসব এলাকায়
মিষ্টি পানির ভাণ্ডার রয়েছে যেসব এলাকায়

পৃথিবীর মোট জলভাগের খুব সামান্য অংশই মিষ্টি পানি বা স্বাদু পানি। আমাদের এই পৃথিবীর অধিকাংশ পানি লবণাক্ত বা সমুদ্রের পানি। শতকরা হিসাবে পৃথিবীতে প্রায় ৯৬.৫ ভাগ সমুদ্রের পানি। অন্য লবণাক্ত পানি রয়েছে প্রায় ০.৯ শতাংশ। বাকি ২.৫ শতাংশ হলো মিষ্টি পানি। তবে এই মিষ্টি পানির সিংহ ভাগই আমাদের নাগালের বাইরে বা দুর্গম অঞ্চলে জমে রয়েছে।

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী আন্টার্কটিক বরফের চাদরে বিশ্বের মোট মিষ্টি পানির প্রায় ৭০ শতাংশ জমে রয়েছে। পৃথিবীর একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত এই বিশাল বরফের স্তরেই পৃথিবীর মিষ্টি পানির দশ ভাগের সাত ভাগ গচ্ছিত আছে। 


বিজ্ঞাপন


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্যমতে পৃথিবীর মোট মিষ্টি পানির ৬৮.৭ শতাংশ জমে রয়েছে আইস ক্যাপ এবং হিমবাহের মধ্যে। যা পৃথিবীর মিষ্টি পানির ভাণ্ডারের দুই তৃতীয়াংশের চেয়েও বেশি। আন্টার্কটিকায় পৃথিবীর মোট বরফের প্রায় ৯০ শতাংশ রয়েছে এবং বাকি ১০ শতাংশের মতো রয়েছে গ্রিনল্যান্ডের আইস শিটে।

SwimmingHeadwatersItascaMN_DudleyEdmondson_4000x2200

পৃথিবীর সবচেয়ে বড় এই মিষ্টি পানির ভাণ্ডার মানুষের কাছে খুব একটা ব্যবহারযোগ্য নয়। আন্টার্কটিকা মহাদেশে কোনো স্থায়ী মনুষ্যবসতি নেই এবং এলাকাটি অত্যন্ত দুর্গম। এখানকার বরফ কোথাও কোথাও কয়েক কিলোমিটার পুরু এবং অত্যন্ত শীতল পরিবেশে জমে থাকায় তা সংগ্রহ করা একটি বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন: মেগা এল নিনো: খরা ও রেকর্ড ভাঙা গরমে পুড়তে পারে বিশ্ব


বিজ্ঞাপন


এছাড়া মিষ্টি পানির প্রায় ৩০ শতাংশ থাকে ভূগর্ভস্থ পানি হিসেবে। এর একটি বড় অংশ মাটির এতটাই গভীরে থাকে যে তা পাম্প করে তোলা অর্থনৈতিকভাবে লাভজনক নয়। ন্যাশনাল জিওগ্রাফিক সোশ্যাইটির তথ্য অনুযায়ী পৃথিবীর মোট মিষ্টি পানির মাত্র এক শতাংশের মতো মানুষের জন্য সহজলভ্য। আমেরিকার পরিবেশরক্ষা সংস্থা ইউএসইপিএ-এর মতে সহজলভ্য মিষ্টি পানির পরিমাণ এক শতাংশেরও কম।

পৃথিবীর ভূপৃষ্ঠে যে মিষ্টি পানি রয়েছে তাও সর্বত্র সমানভাবে বণ্টিত নয়। ন্যাশনাল জিওগ্রাফিক সোশ্যাইটি জানিয়েছে ভূপৃষ্ঠে থাকা মিষ্টি পানির সিংহ ভাগ রয়েছে ব্রাজিল রাশিয়া কানাডা ইন্দোনেশিয়া চীন কলম্বিয়া এবং আমেরিকায়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর