বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

এসি কি ১৬ না ২৪ ডিগ্রিতে চালাবেন? জানুন সঠিক নিয়ম

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

এসি কি ১৬ না ২৪ ডিগ্রিতে চালাবেন? জানুন সঠিক নিয়ম
এসি কি ১৬ না ২৪ ডিগ্রিতে চালাবেন? জানুন সঠিক নিয়ম

গ্রীষ্মের দাবদাহ শুরু হতেই ঘরে ঘরে এসি চালানোর ধুম পড়েছে। তীব্র গরম থেকে বাঁচতে বাইরে থেকে এসেই অনেকে এসির তাপমাত্রা সর্বনিম্ন অর্থাৎ ১৬ ডিগ্রিতে সেট করে দেন। সাধারণ মানুষের ধারণা, এতে ঘর দ্রুত ঠান্ডা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস শুধু পকেট নয়, স্বাস্থ্যের জন্যও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE)-এর সাম্প্রতিক নির্দেশনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

১৬ বনাম ২৪: প্রচলিত ভুল ধারণা


বিজ্ঞাপন


অনেকেই মনে করেন এসি ১৬ ডিগ্রিতে রাখলে ঘর নিমেষেই হিমশীতল হয়ে যায়। প্রকৃতপক্ষে, এসির কম্প্রেসার একই গতিতে কাজ করে ঘরকে ঠান্ডা করার জন্য। তাপমাত্রা ১৬ ডিগ্রিতে সেট করলে কম্প্রেসারকে দীর্ঘক্ষণ একটানা কাজ করতে হয় লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য, যা বিদ্যুৎ খরচ কয়েক গুণ বাড়িয়ে দেয়। BEE-এর মতে, ১৬ বা ১৮ ডিগ্রিতে দীর্ঘক্ষণ থাকা শরীরের স্বাভাবিক তাপমাত্রার ভারসাম্যে ব্যাঘাত ঘটায়।

istockphoto-1134097937-612x612

২৪ ডিগ্রি কেন আদর্শ তাপমাত্রা?

গবেষণা অনুযায়ী, মানুষের শরীরের জন্য ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে আরামদায়ক এবং স্বাস্থ্যকর। এর সুফলগুলো হলো:


বিজ্ঞাপন


বিদ্যুৎ সাশ্রয়: ২৪ থেকে ২৬ ডিগ্রিতে এসি চালালে মাসিক বিদ্যুৎ বিল ২৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

পরিবেশ সুরক্ষা: কম বিদ্যুৎ খরচ মানেই কার্বন নিঃসরণ হ্রাস, যা পরিবেশের জন্য ইতিবাচক।

কম্প্রেসারের দীর্ঘস্থায়িত্ব: উচ্চ তাপমাত্রায় এসি চালালে যন্ত্রের ওপর চাপ কম পড়ে, ফলে এসি সহজে নষ্ট হয় না।

istockphoto-1325708905-612x612

প্রতি ডিগ্রিতে সাশ্রয়ের অংক

হিসাব বলছে, এসির তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি বাড়ানোর ফলে অন্তত ৩ থেকে ৪ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়। অর্থাৎ, আপনি যদি ১৬ ডিগ্রির বদলে ২০ ডিগ্রিতেও এসি চালান, তবে প্রায় ১২-১৬ শতাংশ বিল কম আসবে। আর ২৪ ডিগ্রিতে চালালে সেই সাশ্রয় আকাশচুম্বী।

আরও পড়ুন: এসি কততে চালালে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয়?

বিশেষজ্ঞদের পরামর্শ

বাইরে থেকে এসেই এসি না চালিয়ে কিছুক্ষণ ফ্যানের তলায় বিশ্রাম নিন।

একটানা দীর্ঘ সময় এসি ব্যবহার করবেন না; ঘর ঠান্ডা হয়ে গেলে এসি বন্ধ করে ফ্যান চালান।

এসির সাথে সিলিং ফ্যান কম গতিতে চালালে ঠান্ডা বাতাস সারা ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর