পবিত্র রমজানে ৩০ দিনে ৩০ দোয়ার কথা বর্ণিত হয়েছে হাদিসে। এখানে দ্বিতীয় দিনের দোয়া নিয়ে আলোচনা করা হলো। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়ার উল্লেখ রয়েছে।
রমজানে দ্বিতীয় দিনের দোয়া
বিজ্ঞাপন
اَللّـهُمَّ قَرِّبْنی فیهِ اِلى مَرْضاتِکَ، وَجَنِّبْنی فیهِ مِنْ سَخَطِکَ وَنَقِماتِکَ، وَوَفِّقْنی فیهِ لِقِرآءَةِ ایـاتِکَ بِرَحْمَتِکَ یا اَرْحَمَ الرّاحِمینَ
উচ্চারণ: আল্লাহুম্মা ক্বাররিবনি- ফি-হি ইলা মারদা-তিক; ওয়া জাননিবনি- ফি-হি মিন সাখাত্বিকা ওয়া নাক্বিম্মা-তিক; ওয়া ওয়াফফিক্বনি- ফি-হি লিক্বিরাআতি ইয়্যা-তিকা বিরাহমাতিকা ইয়া আরহামার রা-হিমি-ন।
অর্থ: হে আল্লাহ! তোমার রহমতের উসিলায় আজ আমাকে তোমার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যাও। দূরে সরিয়ে দাও তোমার ক্রোধ আর গজব থেকে । আমাকে তাওফিক দাও তোমার পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করার। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াময়।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের প্রত্যেক ইবাদাত-বন্দেগিসহ দ্বিতীয় রমজানে এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।




