রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

নেক আমল কবুলের জন্য যে দোয়া করবেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

নেক আমল কবুলের জন্য যে দোয়া করবেন

যেকোনো নেক আমল করার সময় আল্লাহ তাআলার কাছে তা কবুলের জন্য দোয়া করা নবী-রাসুলদের শিক্ষা। নবী ইবরাহিম (আ.) ও ইসমাইল (আ.) মসজিদুল হারাম নির্মাণের সময় আল্লাহ তাআলার কাছে তাদের আমল কবুল করার জন্য দোয়া করেছিলেন। তাঁদের সেই দোয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তুলে ধরেছেন। 

দোয়াটি হলো— رَبَّنَا تَقَبَّلۡ مِنَّا ؕ اِنَّکَ اَنۡتَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ উচ্চারণ: ‘রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আংতাস সামিউল আলিম।’ অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ থেকে (আমল) গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা।’ (সুরা বাকারা: ১২৭)


বিজ্ঞাপন


সুতরাং মুমিন মুসলমানের উচিত, যেকোনো নেক আমল সম্পন্ন করার ক্ষেত্রে উক্ত দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহর কাছে আমল কবুলের প্রার্থনা করা। কেননা আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল কবুলের জন্য পবিত্র কোরআনে উল্লেখিত দোয়াটি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর