শুক্রবার, ৮ মে, ২০২৬, ঢাকা

বিষধর প্রাণীর ক্ষতি থেকে বাঁচার দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

বিষধর প্রাণীর ক্ষতি থেকে বাঁচার দোয়া

মহানবী (স.) তাঁর প্রিয় উম্মতের কল্যাণে এবং নানা দুঃখ-দুর্দশা ও কষ্ট থেকে বাঁচতে বিভিন্ন দোয়া ও আমল শিখিয়েছেন। তন্মধ্যে একটি দোয়া এমন, যেটি পড়লে সাপ-বিচ্ছুসহ বিভিন্ন বিষধর ও হিংস্র প্রাণীর কামড়, আক্রমণ ও ক্ষতি থেকে বেঁচে থাকা যায়।

তাঁর শেখানো এই দোয়াটি যারা নিয়মতি সকাল-বিকাল আমল করবেন, আল্লাহ তাআলা তাদেরকে বিষাক্ত সাপ-বিচ্ছু, পোকা-মাকড় ও যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।


বিজ্ঞাপন


হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে ক্ষতিকর প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি: ৩৬০৪)

দোয়াটি হলো: أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তা-ম্মাতি মিন শাররি মা খলাক।

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।

আল্লাহ তাআলা তাঁর সর্বশ্রেষ্ট সৃষ্টি আশরাফুল মাখলুকাতের প্রত্যেক সদস্যকে বিশেষ করে মুমিন মুসলমানকে তাঁর অন্য সৃষ্টির আক্রমণ, অনিষ্ট ও ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর