বুধবার, ২০ মে, ২০২৬, ঢাকা

সদ্য মৃত ব্যক্তির জন্য যে দোয়া করতেন নবীজি (স.)

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ১১:১৪ এএম

শেয়ার করুন:

সদ্য মৃত ব্যক্তির জন্য যে দোয়া করতেন নবীজি (স.)

কেউ মৃত্যুবরণ করলে তার জন্য উচ্চৈঃস্বরে কান্নাকাটি ও অহেতুক কথাবার্তা বলা ইসলামে অপছন্দনীয় কাজ। বরং এমন বেদনাদায়ক মুহূর্তে ধৈর্যধারণ করা মুমিনের কর্তব্য। সদ্য মারা যাওয়া ব্যক্তির জন্য রাসুলুল্লাহ (স.) নিচের দোয়াটি পড়তে বলেছেন। দোয়াটি হলো—

اللَّهُمَّ اغْفِرْ لِفُلاَنٍ (بِاسْمِهِ) وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيهِ উচ্চারণ: আল্লাহুম্মাগফির লি ফুলানিন (মৃতের নাম বলবে) ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন, ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন, ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রব্বাল আলামিন। ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাউইর লাহু ফিহি। (হিসনুল মুসলিম: ৫৪; সহিহ মুসলিম: ২/৬৩৪, নং ৯২০)


বিজ্ঞাপন


আরও পড়ুন: কবর জিয়ারতের দোয়া ও নিয়ম-কানুন

অর্থ: ‘হে আল্লাহ, তুমি অমুককে (মৃত ব্যক্তিকে) ক্ষমা করে দাও এবং তাকে হেদায়াতপ্রাপ্তদের মধ্যে উঁচু মর্যাদা দান করুন। তার উত্তরসূরিদের জন্য আপনি তাদের অভিভাবক হন। হে উভয় জগতের প্রতিপালক, আপনি তাকে ও আমাদেরকে ক্ষমা করুন, তার কবরকে প্রশস্ত করুন এবং তার জন্য তা আলোকিত করুন।’ 

উম্মে সালামাহ (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (স.) আবু সালামাহ (রা.)-কে (মারা যাওয়ার পরপর) দেখতে আসেন। তখনো তার চোখ খোলা থাকায় তিনি তা বন্ধ করে দেন। অতঃপর তার (আবু সালামাহর) পরিবারের লোকজন চিৎকার করে কান্না শুরু করে। তখন তিনি বললেন, ‘তোমরা নিজেদের জন্য কল্যাণ ছাড়া অনর্থক কিছু বলো না। কারণ তোমরা যা বলবে সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমিন (আল্লাহ কবুল করুন) বলবেন।’ এরপর তিনি তার জন্য উল্লিখিত দোয়াটি পড়েন। (হিসনুল মুসলিম: ৫৪; সহিহ মুসলিম: ২/৬৩৪, নং ৯২০)

আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির শেখানো দোয়া মুখস্থ করার এবং যথাসময়ে ও যথাযথ নিয়মে পাঠ করার তাওফিক দান করুন। আমিন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর