বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

পরিবার-পরিজনের নিরাপত্তার দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৩, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

পরিবার-পরিজনের নিরাপত্তার দোয়া

সমাজ জীবনের মূলভিত্তি হলো পরিবার। ইসলামে পরিবারের সদস্যদের ভরণ-পোষণের দায়িত্ব নেওয়া যেমন বাধ্যতামূলক, তেমনি ইহকাল-পরকালের কল্যাণে যত্ন নেওয়ার নির্দেশনা রয়েছে। পরিবার-পরিজনের নিরাপত্তার জন্য দোয়া করার শিক্ষাও রয়েছে হাদিসে। তেমনই একটি দোয়া হলো—اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي دِينِي وَأَهْلِي ‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফী দীনী ওয়া আহলী’ অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করি আমার দীন ও আমার পরিবার-পরিজনের নিরাপত্তা।’

ইবনে উমর (রা.) বলেন, নবী (স.) এই দোয়া করতেন।  (আদাবুল মুফরাদ: ৭০৩)


বিজ্ঞাপন


আরও পড়ুন: সন্তানকে নামাজে অভ্যস্ত করার পুরস্কার

পরিবারের সদস্যদের জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনায় আরেকটি দোয়া করতে পারেন। দোয়াটি হলো—رَبَّنَا لِیُـقِیۡمُوا الصَّلٰوۃَ فَاجۡعَلۡ اَفۡئِدَۃً مِّنَ النَّاسِ تَهۡوِیۡۤ اِلَیۡهِمۡ وَارۡ زُقۡهُمۡ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمۡ یَشۡکُرُوۡنَ ‘রাব্বানা লিয়ুক্বিমুস সালাতা ফাঝআল আফ-ইদাতাম মিনান নাসি তাহ্‌ওয়ি ইলাইহিম ওয়ারযুক্ব্‌হুম মিনাছ ছামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন।’ অর্থ: ‘হে আমার প্রভু! তারা (পরিবারের লোকজন) যাতে নামাজ প্রতিষ্ঠা করে। কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী (দয়াময়) করে দাও। আর ফল-ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করে দাও; যাতে তারা (আল্লাহ তাআলার) শুকরিয়া আদায় করতে পারে।’ (সুরা ইবরাহিম: ৩৭)

পবিত্র কোরআনে বর্ণিত উল্লেখিত দোয়াটি ইবরাহিম (আ.) করেছিলেন আর আল্লাহ তাআলা তাদের দান করেছিলেন কল্যাণময় জীবন। দোয়াটি আমরাও করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর