মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

পরীক্ষা ও লেখাপড়ায় ভালো করার দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

পরীক্ষা ও লেখাপড়ায় ভালো করার দোয়া

প্রত্যেক কাজে দোয়ার গুরুত্ব ও ফজিলত থাকলেও লেখাপড়া কিংবা পরীক্ষা ভালো হওয়ার জন্য নির্দিষ্ট কোনো দোয়ার বর্ণনা হাদিসে পাওয়া যায় না। তবে এ কথা স্বীকৃত যে, যেকোনো কাজ শুরুর আগে বিসমিল্লাহ পাঠ করবে’ (আল-মাওসুআতুল ফিকহিয়া: ৮/৯২)।

কেননা প্রিয়নবী (স.) প্রতিটি কাজ শুরু করার আগে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলতেন এবং সবাইকে প্রত্যেক ভালো কাজের শুরুতে এটি পাঠ করার নির্দেশ দিতেন। এটি এমন ফজিলতপূর্ণ আয়াত, যা পাঠ করার মাধ্যমে ওই কাজে বরকত ও পূর্ণতা আসে। হাদিসে এসেছে, ‘প্রত্যেক এমন গুরুত্বপূর্ণ কাজ, যার শুরুতে বিসমিল্লাহ পড়া হয়নি তা অসম্পূর্ণ থেকে যায়।’ (মুসনাদে আহমদ: ১৪/৩২৯ ; রওজাতুল মুহাদ্দিসিন: ৬৪৫)


বিজ্ঞাপন


আর পরীক্ষা যেহেতু শিক্ষা অর্জন এবং মনের মধ্যে অস্থিরতা সৃষ্টিকারী বিষয় সেজন্য নিম্নোক্ত দোআগুলো পাঠ করা যায়-

১) رَبِّ زِدْنِي عِلْمًا ‘রাব্বি যিদনী ইলমা’  অর্থ: ‘হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করো।’ (সুরা তোয়াহা: ১১৪)

২) رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى وَيَسِّرْ لِىٓ أَمْرِى وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى يَفْقَهُوا۟ قَوْلِى ‘রব্বিশ রাহলী সদরী ওয়া ইসসিরলী আমরী, ওয়াহলুল ওক্বদাতাম মিল লিসানী ইয়াফক্বাহূ ক্বওলী’ অর্থ: ‘হে আমার পালনকর্তা! তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে।’ (সুরা তোয়াহা: ২৫-২৮)

৩) اللَّهُمَّ أَيِّدْني بِرُوحِ الْقُدُسِ ‘আল্লাহুম্মা আইয়িদনী বেরূহিল কুদুস। অর্থ: ‘হে আল্লাহ! তুমি আমাকে পবিত্র আত্মা দ্বারা শক্তি বৃদ্ধি করো।’ (বুখারি: ৪৫৩; মুসলিম: ২৪৮৫; মেশকাত: ৪৭৮৯)


বিজ্ঞাপন


৪) ِاللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّار ‘আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নারি। অর্থ: হে আল্লাহ! আমাকে তুমি যা শিখিয়েছ, তা দিয়ে আমাকে উপকৃত করো, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দাও এবং আমার ইলম (জ্ঞান) বাড়িয়ে দাও এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। (তিরমিজি: ৩৫৯৯; ইবনে মাজাহ: ২৫১; ইবনু আবি শায়বা: ১০/২৮১)

৫) رَبِّي يَسِّرْ وَلاَ تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَیْر `রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর’ অর্থ:  ‘হে আমার প্রতিপালক! তুমি সহজ করে দাও, কঠিন করো না এবং কল্যাণের সাথে সমাপ্ত করে দাও।’ (বায়হাকি কুবরা: ৭০০৩, ১১২৯৯)

৬) اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِ ‘আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দীন’ অর্থ: হে আল্লাহ! আমাকে দীনের জ্ঞান দান করুন।’ (বুখারি: ১৪৩)

৭) اللَّهُمَّ لَا سَهْلَ إلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وأنْتَ تَجْعَلُ الحَزْنَ إذَا شِئْتَ ‘আল্লাহুম্মা লা-সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইজা শিইতা।’ অর্থ: ‘হে আল্লাহ, আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছুই সহজ নেই। আর আপনি চাইলে পেরেশানিযুক্ত কাজও সহজ করে দেন।’ (সহিহ ইবনে হিব্বান: ৯৭৪)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সকল শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের পড়ালেখায় বারাকাহ দান করুন। কোরআন-সুন্নাহ জানার-বুঝার তাওফিক দান করুন। উপরোক্ত আমলগুলো নিয়মিত পালন করার তাওফিক দান করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর