শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

নতুন আমির পেল পাকিস্তান তাবলিগ জামাত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম

শেয়ার করুন:

নতুন আমির পেল পাকিস্তান তাবলিগ জামাত
মাওলানা আহমদ বাটলা। ছবি: সংগৃহীত

নতুন আমির পেয়েছে তাবলিগ জামাত পাকিস্তান। নতুন আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আহমদ বাটলা। সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের শীর্ষ মুরব্বিদের পরামর্শক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে দীর্ঘদিন সংগঠনটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে মাওলানা আহমদ বাটলার নতুন আমির হওয়ার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।

গত ১৬ নভেম্বর ২০২৬ সালে ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেন তাবলিগ জামাত পাকিস্তানের সাবেক আমির মাওলানা নজরুর রহমান। ২০১৮ সালের নভেম্বরে হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর তিনি সংগঠনটির চতুর্থ আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় আট বছর এ দায়িত্বে ছিলেন তিনি।

মাওলানা আহমদ বাটলা রায়বেন্ড মারকাজের সঙ্গে সম্পৃক্ত তাবলিগ জামাতের একজন জ্যেষ্ঠ মুরব্বি। তিনি তাবলিগ জামাতের বিশ্ব শূরার সদস্য হিসেবেও পরিচিত। দীর্ঘদিন ধরে পাকিস্তান তাবলিগের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। ইলমি অঙ্গনে তিনি শায়খুল হাদিস হিসেবেও পরিচিত। তার বয়ান ও আলোচনায় দীনের দাওয়াত, আত্মশুদ্ধি ও আমলের প্রতি গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।

আরও পড়ুন

আসছেন না মুফতি তাকি উসমানি

পাকিস্তানের তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমান আর নেই

তাবলিগ জামাতের নেতৃত্বে তার নাম অবশ্য আগেও আলোচনায় এসেছিল। ২০১৮ সালের নভেম্বরে তৃতীয় আমির হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর তার ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বরের অসিয়তে পরবর্তী নেতৃত্বের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। তারা হলেন—মাওলানা নজরুর রহমান, মাওলানা আহমদ বাটলা ও মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ।

পরে রায়বেন্ড মারকাজের মুরব্বিদের পরামর্শক্রমে মাওলানা নজরুর রহমানকে আমির করা হয়। আর মাওলানা আহমদ বাটলা নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন।

সম্প্রতি রায়বেন্ডের ২০২৬ সালের বিশ্ব ইজতেমায় আসরের পর প্রথম বয়ান করেন মাওলানা আহমদ বাটলা। ওই বয়ানে তিনি তওবার গুরুত্ব তুলে ধরেন এবং মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানান।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর