বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

উমাইয়া মসজিদ সংস্কারে ৯৩৬ কোটি টাকা দিচ্ছেন শেখা ফাতিমা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

উমাইয়া মসজিদ সংস্কারে ৯৩৬ কোটি টাকা দিচ্ছেন শেখা ফাতিমা

সিরিয়ার রাজধানী দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদ সংস্কারে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয় করবেন সংযুক্ত আরব আমিরাতের শেখা ফাতিমা বিনতে মুবারক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯৩৬ কোটি টাকা। সংস্কারকাজের পুরো ব্যয় তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি (ডব্লিউএএম) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, শহর ও জনপদের স্বতন্ত্র পরিচয় এবং আরব-ইসলামি ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগের অংশ হিসেবে শেখা ফাতিমা মসজিদটির সংস্কারের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: পানির নিচে মসজিদ বানাচ্ছে দুবাই

প্রকল্পের আওতায় মসজিদটির কাঠামোগত ও স্থাপত্যগত সংস্কার করা হবে। পাশাপাশি এর আশপাশের এলাকাও পুনরুজ্জীবিত করা হবে। এর মাধ্যমে সিরিয়ার সামাজিক ও অর্থনৈতিক বৈচিত্র্যকে প্রতিফলিত করার পাশাপাশি দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য এবং আরব অঞ্চলের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের লক্ষ্য নেওয়া হয়েছে।

ডব্লিউএএম জানিয়েছে, সংস্কারকাজের মাধ্যমে মসজিদটির ইতিহাস ও স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা হবে।

এর আগে গত মে মাসে দামেস্ক সফরের সময় মসজিদটি সংস্কারের ঘোষণা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। সে সময় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী নুরা আল কাবি বলেছিলেন, আরব ও ইসলামি সভ্যতার কেন্দ্রস্থলে সিরিয়ার বিশেষ অবস্থান রয়েছে। উমাইয়া মসজিদ দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন এবং দীর্ঘদিনের সাংস্কৃতিক প্রতীক।

তথ্যসূত্র: দ্য ন্যাশনাল, এমিরেটস নিউজ এজেন্সি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর