জীবনে নানা বিপদ, দুশ্চিন্তা ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কখনো হতাশা ভর করে, কখনো কঠিন পরীক্ষায় ধৈর্য ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আল্লাহর কাছে ধৈর্য ও দৃঢ়তা চেয়ে দোয়া করা যায়। পবিত্র কোরআনে মুমিনদের এমন একটি দোয়া শেখানো হয়েছে, যাতে ধৈর্য ও অবিচলতা প্রার্থনা করা হয়েছে।
দোয়াটি হলো- رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا
উচ্চারণ: রাব্বানা আফরিগ আলাইনা সাবরাঁও ওয়া সাব্বিত আকদামানা।
অর্থ: হে আমাদের রব, আমাদের ধৈর্য দান করুন এবং আমাদের পা দৃঢ় রাখুন। (সূত্র: সুরা বাকারা: ২৫০)
আরও পড়ুন: যে দোয়া পড়লে সাহস বাড়ে
এই দোয়াটি কোরআনে মুমিনদের এমন এক পরিস্থিতির প্রার্থনা হিসেবে এসেছে, যখন তারা শত্রুর মুখোমুখি হয়েছিলেন। এতে আল্লাহর কাছে ধৈর্য ও অবিচলতা চাওয়া হয়েছে। জীবনের কঠিন সময়ে এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ধৈর্য, সাহস ও দৃঢ়তা প্রার্থনা করা যায়।
আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার, মন শক্ত রাখার এবং সত্যের পথে অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।




