মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইবন হালদুন বিশ্ববিদ্যালয় ঘুরে যা বললেন আজহারী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

ইবন হালদুন বিশ্ববিদ্যালয় ঘুরে যা বললেন আজহারী

তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। বিশ্ববিদ্যালয়টির ‘বৌদ্ধিক স্বাধীনতা’র ধারণা ও এ বিষয়ে তাদের অঙ্গীকারের প্রশংসা করেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন আজহারী। পোস্টের সঙ্গে কয়েকটি ছবিও প্রকাশ করেন তিনি।

আজহারী জানান, বিশ্ববিদ্যালয়টির সুন্দর ক্যাম্পাস ঘুরে দেখতে পেরে তিনি আনন্দিত। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন: মক্কা-মদিনা ও ওমরাযাত্রীদের নিরাপত্তা চেয়ে দোয়া আজহারীর

পোস্টে তিনি লেখেন, মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ইবন হালদুন বিশ্ববিদ্যালয়ের মতো আরও প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন, যেগুলো ভবিষ্যৎ প্রজন্মের মুসলিম চিন্তাবিদ ও নেতা তৈরিতে ভূমিকা রাখবে।

ইবন হালদুন বিশ্ববিদ্যালয় ২০১৫ সালে প্রতিষ্ঠিত তুরস্কের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। ইস্তাম্বুলের বাসাকশেহিরে বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাস অবস্থিত। এখানে ইংরেজি, তুর্কি ও আরবি ভাষায় পাঠদান করা হয়। ইসলামি শিক্ষা, আইন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, ইতিহাস ও দর্শনসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে। গবেষণাকে বিশেষ গুরুত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়টির মূলমন্ত্র ‘বৌদ্ধিক স্বাধীনতা’।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর