বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৮:৩৫ এএম

শেয়ার করুন:

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) কবে অনুষ্ঠিত হবে, তা জানা যাবে আজ সন্ধ্যায়। রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবীর (স.) তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

চাঁদ দেখার সংবাদ জানাতে টেলিফোন নম্বরগুলো হলো-০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর