বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান আজহারীর

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান আজহারীর

বৃহত্তর চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বন্যাকবলিত মানুষের দুর্দশার কথা তুলে ধরে সরকার, বিভিন্ন মানবিক সংগঠন এবং দেশের সামর্থ্যবান মানুষের প্রতি জরুরি ভিত্তিতে সহযোগিতার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী বলেন, বৃহত্তর চট্টগ্রামের বহু এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং অসংখ্য মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তিনি উল্লেখ করেন, এ পর্যন্ত ৩৩ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: চট্টগ্রামের বন্যায় দুর্গতদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

এ পরিস্থিতিতে তিনি সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠান, বেসরকারি দাতব্য সংস্থা, মানবিক সংগঠন এবং দেশের সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বন্যাকবলিত এলাকায় জরুরি ও অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ, চিকিৎসাসহায়তা এবং পুনর্বাসন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন।

পোস্টের শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ তাআলা যেন ক্ষতিগ্রস্ত সব মানুষকে হেফাজত করেন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দান করেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর