শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার
ফাইল ছবি

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহারসামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর পক্ষ থেকে প্রেরিত এসব উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হজ ফ্লাইটের উদ্বোধন আজ, ২০৭ ফ্লাইটে সৌদি যাবেন যাত্রীরা

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লক্ষ বোতল মিনারেল ওয়াটার, যা হজক্যাম্পে আগত হজযাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন: টিকা গ্রহণের আগে হজযাত্রীদের ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক


বিজ্ঞাপন


এছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম, সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুরসহ বিভিন্ন সামগ্রীও পাঠানো হয়েছে। এসব উপহারসামগ্রী ইতোমধ্যে প্যাকেটজাত করা হয়েছে এবং উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের মধ্যে হস্তান্তর করা হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর