সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল প্রসঙ্গে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল প্রসঙ্গে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে অস্ট্রেলিয়ায় অংশ নেওয়ার পর তার ভিসা বাতিলের খবর নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, গত সপ্তাহে তিনি অস্ট্রেলিয়ার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এরপর জরুরি কাজে দেশে ফিরে সোমবার পর্যন্ত তাতে মনোযোগী ছিলেন। আজ সকালে তিনি জানতে পেরেছেন যে তার ভিসা বাতিল করা হয়েছে।


বিজ্ঞাপন


ভিসা বাতিলের আনুষ্ঠানিক চিঠিতে উল্লেখ করা হয়েছে, যে উদ্দেশ্যে তিনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন, তা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সেই কারণে ভিসার উদ্দেশ্য আর অবশিষ্ট নেই। চিঠিতে লেখা ছিল:

‘It appears the visa holder has travelled to Australia for the purposes the Temporary Activity (subclass 408) visa was granted. I find it reasonable to deduce that the visa holder attended the events for which the visa holder was invited as a keynote speaker and as the visa holder has now departed Australia, the particular fact or circumstance that the decision to grant the visa was based no longer exists.’

অর্থাৎ, শায়খ আহমাদুল্লাহ আমন্ত্রিত অতিথি হিসেবে ইভেন্টগুলোতে অংশ নিয়ে দেশে ফেরায় ভিসার কার্যকারিতা আর নেই বলে গণ্য করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আজহারীর পর এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল 


বিজ্ঞাপন


শায়খ আহমাদুল্লাহ বলেন, বিভিন্ন মিডিয়ায় বিষয়টি নেতিবাচকভাবে প্রচারিত হচ্ছে, তবে চিঠিতে এমন কোনো অভিযোগ নেই। তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার কয়েকজন বিরোধী রাজনীতিক সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেছেন। এছাড়া কিছু চিহ্নিত ইসলামবিদ্বেষী গোষ্ঠী তার বক্তব্যের খণ্ডিত অংশ ও বিকৃত অনুবাদ প্রচার করে বিভ্রান্তি ছড়িয়েছে, যা কর্তৃপক্ষকে প্রভাবিত করতে পারে।

আন্তর্জাতিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, গত জানুয়ারিতে ইসলামোফোবিক কন্টেন্ট তৈরির অভিযোগে ‘সামি ইয়াহুদ’ নামে একজন ইজরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া সরকার। শায়খ আহমাদুল্লাহ মনে করেন, ওই ঘটনার বিপরীত প্রতিক্রিয়ায় তার বিরুদ্ধে এই প্রচারণা হতে পারে, তবে তা তিনি নিশ্চিত নন।

নিজের অবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘কোনো ধর্ম, জাতি বা গোষ্ঠীর প্রতি আমাদের ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি যেকোনো বিচ্ছিন্ন অন্যায় আচরণেরও আমরা বিরোধিতা করি।’

শায়খ আহমাদুল্লাহ মনে করেন, যেকোনো অভিযোগ গ্রহণের আগে সঠিক তথ্য যাচাই-বাছাই এবং ন্যায্যতা ও নিরপেক্ষতা প্রতিফলিত হওয়া উচিত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর