শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঈদের তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

ঈদের তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশ দুটি জানিয়েছে, এ বছর তাদের দেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ ও নিউ স্ট্রেইটস টাইমস এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত না হওয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ফলে আগামী শনিবার (২১ মার্চ) দেশটিতে আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতর পালিত হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: দেশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

অন্যদিকে মালয়েশিয়াতেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় নিউ স্ট্রেইটস টাইমস। দেশটির ‘কিপার অব দ্য রুলার্স সিল’ তান শ্রী সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমাদ আজ সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় জানান, শনিবার (২১ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর বা ‘হরি রায়া’ উদযাপিত হবে।

বিশ্বের বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর নির্ভর করে ভিন্ন ভিন্ন দিনে ঈদ উদযাপিত হচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শুক্রবার (২০ মার্চ) ঈদ পালিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ইসলামি হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান ২৯ বা ৩০ দিনে শেষ হয় এবং শাওয়ালের প্রথম দিনেই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।


বিজ্ঞাপন


সূত্র: গালফ নিউজ, নিউ স্ট্রেইটস টাইমস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর