শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে দুই দেশ ভিন্ন দিনে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্ক জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। তাদের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্ক ও আশপাশের অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ২০, দেশে ২১ মার্চ ঈদের সম্ভাবনা: শেষ মুহূর্তের প্রস্তুতি

অন্যদিকে সিঙ্গাপুর ঘোষণা দিয়েছে, শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। দেশটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশে শাওয়ালের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।

কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় দেশেই বুধবার রমজানের ২৮তম দিন চলছে এবং পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর