শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

তেল সংকটে আতঙ্ক নয়, দায়িত্বশীল হোন: শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

তেল সংকটে আতঙ্ক নয়, দায়িত্বশীল হোন: শায়খ আহমাদুল্লাহ

দেশে তেলের অতি সাময়িক সংকট নিয়ে ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে শায়খ আহমাদুল্লাহ সতর্ক করে বলেছেন, ‘ভীতির বশবর্তী হয়ে অতিরিক্ত তেল মজুদ করলে খাদ্য, কৃষি ও ওষুধসহ জরুরি পরিবহন ব্যবস্থা ব্যাহত হবে।’

নিজের ফেসবুক পেজে শায়খ আরও বলেন, ‘তেল শেষ হয়ে যাবে—এই আশঙ্কায় যদি সবাই মজুদ করা শুরু করি, প্রয়োজনের অতিরিক্ত তেল কিনি, তাহলে স্বাভাবিক সময়েও কৃত্রিম সংকট সৃষ্টি হবে। অর্থাৎ তেল শেষ হওয়ার ভয়ই বাস্তবে তেলের সংকট তৈরি করবে।’


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘সামান্য কিছুতেই আতঙ্কিত ও বিচলিত হওয়া আমাদের মানসিক দীনতারই বহির্প্রকাশ। মুসলমান, যিনি সবকিছুতে আল্লাহর ওপর ভরসা করেন, এটা তার চরিত্র হতে পারে না।’

আরও পড়ুন: জ্বালানি তেলের মজুত ও বেশি দামে বিক্রি ঠেকাতে মোবাইল কোর্ট

শায়খ আহমাদুল্লাহ সামাজিক দায়বোধের গুরুত্বের কথাও তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমরা অতিরিক্তি তেলে ট্যাঙ্ক ভরে ঘরে বসে আছি আর ওদিকে তেল সংকটে খাদ্য-কৃষি-ওষুধসহ জরুরি পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। পাশাপাশি কালোবাজারি, মজুদদারির পথও উন্মুক্ত হচ্ছে। সেই কারণে আমাদের আতঙ্কিত মনোভাব ও আচরণই মূলত দায়ী।’

শায়খ ব্যবসায়ীদেরও সতর্ক করে বলেছেন, ‘অতিরিক্ত মুনাফার লোভে এই সংকটপূর্ণ সময়ে তেল মজুদ করবেন না। এটা ভয়াবহ অন্যায় ও গুনাহ।’


বিজ্ঞাপন


তিনি সবশেষে সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা আতঙ্কিত না হই, প্রয়োজনের অতিরিক্ত তেল না কিনি এবং অপ্রয়োজনীয় গাড়ি চালানো বন্ধ রাখি। বৈশ্বিক এই সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি আমাদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। আল্লাহ সবাইকে তাওফিক দিন।’

শায়খের এই বার্তা সমাজে সচেতনতা এবং ভ্রান্ত আতঙ্ক এড়িয়ে বাস্তবসম্মত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর