শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ঢাকা

আল-আকসায় জুমার নামাজে ইসরায়েলি নিষেধাজ্ঞা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০১:২৪ এএম

শেয়ার করুন:

আল-আকসায় জুমার নামাজে ইসরায়েলি নিষেধাজ্ঞা
ছবি: এআই

অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে আজ শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। নিরাপত্তা শঙ্কা ও মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতকে অজুহাত হিসেবে দেখিয়ে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম জানিয়েছেন, কেবল আল-আকসা নয়, জেরুজালেমের পুরনো শহরের সব পবিত্র স্থান- ইহুদিদের ওয়েস্টার্ন ওয়াল, মুসলমানদের আল-আকসা মসজিদ এবং খ্রিস্টানদের চার্চ অব দ্য হোলি সেপালকার শুক্রবার বন্ধ থাকবে। সেখানে কোনো ইবাদতকারী বা পর্যটক প্রবেশ করতে পারবেন না।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য বন্ধ হরমুজ প্রণালি

বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপের পেছনে মূল কারণ হচ্ছে বড় জনসমাগম ও সম্ভাব্য বিক্ষোভ নিয়ন্ত্রণ করা। জেরুজালেম ঐতিহাসিকভাবে ফিলিস্তিনি ভূখণ্ড হলেও ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর থেকে দখল করে নিয়েছে ইসরায়েল। এরপর থেকে শহরের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা এককভাবে নিয়ন্ত্রণ করছে।

সূত্র: আলজাজিরা  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর