বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

রজব মাসের শেষ দিনে আগামী ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) পবিত্র রমজান মাসের সাহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ এই প্রতিষ্ঠানটি আজ মঙ্গলবার (২০ জানুয়ারি, ২০২৬) এই সূচি ঘোষণা করে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৩ ফেব্রুয়ারি

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোররাত ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট।

ifter-sehri-time

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সাহরি ও ইফতারের এই সময় মূলত ঢাকা জেলা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য প্রযোজ্য। দেশের অন্যান্য অঞ্চলের মানুষ ভৌগোলিক অবস্থান ও দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে অথবা ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে সাহরি ও ইফতার করবেন।

আরও পড়ুন: ইফতার ও সাহরির আদর্শ খাবার

উল্লেখ্য, চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান মাস শুরুর তারিখ একদিন আগে-পরে হতে পারে। তবে ফাউন্ডেশনের এই চূড়ান্ত সময়সূচি অনুযায়ী ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর