বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

মুফতি আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

Hamza
আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ধরনের ওয়াজ-তাফসীর মাহফিল স্থগিত করছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

সোমবার (১৯ জানুয়ারি) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।


বিজ্ঞাপন


পোস্টে আমির হামজা লেখেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসীর মাহফিলের সকল সিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি।’

তিনি আরও লেখেন, ‘এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসীর মাহফিলের সিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়ায় শামিল রাখবেন।’

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর