বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

উত্তরায় হাফেজ্জী হুজুর স্মরণে নতুন সড়কের উদ্বোধন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

উত্তরায় হাফেজ্জী হুজুর স্মরণে নতুন সড়কের উদ্বোধন
ছবি: সংগৃহীত

দেশের সর্বজন শ্রদ্ধেয় ইসলামিক ব্যক্তিত্ব হজরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.)-এর স্মরণে উত্তরায় একটি সড়কের নামকরণ করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আনুষ্ঠানিকভাবে সড়কটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ্জী হুজুরের নাতি ও খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা শেখ আজিম উদ্দিন, মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি আমিনীর জামাতা জুবায়ের আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নেয়ামতুল্লাহ আমিন, মুফতি আবুল হাসান কাসেমী, খেলাফত আন্দোলন গাজীপুর জেলা সেক্রেটারি ইব্রাহিম খলিল নোমানী সহ ডিএনসিসির কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

hafezzi-hujur-soroni

আরও পড়ুন: গওহরডাঙ্গা মাদরাসার ৯০তম ওয়াজ মাহফিল শুরু

উদ্বোধন শেষে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘হাফেজ্জী হুজুর ছিলেন দল-মত-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে একজন সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ। তিনি এ দেশে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার দাবিতে সর্বপ্রথম আওয়াজ তুলেছিলেন।’

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ‘হজরত হাফেজ্জী হুজুর স্বাধীনতা যুদ্ধে দেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পরবর্তীতে সত্যিকারের সোনার বাংলা গড়তে কোরআনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। হাফেজ্জী হুজুরসহ দেশের মহান ব্যক্তিদের সম্মান করলে দেশে আদর্শ ও ভালো মানুষ তৈরি হবে।’

হাফেজ্জী হুজুরের স্নেহের ছাত্র শায়খুল হাদিস মাওলানা শেখ আজীমুদ্দীনের দোয়ার মাধ্যমে সড়কটি উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর