বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

সর্বপ্রথম রমজান শুরুর ঘোষণা দিল যে দেশ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

সর্বপ্রথম রমজান শুরুর ঘোষণা দিল যে দেশ

২০২৫ সালের রমজান শুরুর ঘোষণ দিয়েছে অস্ট্রেলিয়া। জ্যোতির্বিদ্যা গণনার ভিত্তিতে এই তারিখ ঘোষণা করেছে দেশটির ফতোয়া কাউন্সিল। ফলে সবার আগে রমজান শুরুর ঘোষণা দিল তারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মাদ একটি বিবৃতিতে বলেন, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হবে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে এবং রমজান মাসের নতুন চাঁদ অস্ত যাবে একই রাত সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এর অর্থ হলো- সূর্যাস্তের পর নতুন চাঁদ ১২ মিনিটের জন্য দিগন্তে দৃশ্যমান থাকবে।

আরও পড়ুন: সৌদি আরবে শুক্রবার রমজানের চাঁদ দেখার সম্ভাবনা কতটা

আজ পার্থে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে এবং রমজান মাসের নতুন চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ০৮ মিনিটে। এর অর্থ হলো, সূর্যাস্তের পর নতুন চাঁদ ১৬ মিনিটের জন্য দৃশ্যমান থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সেইসব ইমাম এবং আলেমদের মতামতকে স্বীকার ও সম্মান করে যারা ভিন্নমত পোষণ করতে পারেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বাংলাদেশে ২০২৫ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ

বিবৃতিতে সব মুসলিমকে অনুরোধ করা হয় এই বিষয়ে ভিন্ন মতামতকে সম্মান করতে এবং মুসলিম সম্প্রদায়ের ঐক্য বজায় রাখতে তাদের সাধারণ মূল্যবোধ এবং স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করতে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর