শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

মাইক ব্যবহার নিয়ে মাহফিল কর্তৃপক্ষকে যা বললেন আজহারী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

মাইক ব্যবহার নিয়ে মাহফিল কর্তৃপক্ষকে যা বললেন আজহারী

অসুস্থ, বৃদ্ধ ও ঘুমন্ত মানুষকে কষ্ট না দেয়ার স্বার্থে তাফসির মাহফিলের মাইক প্যান্ডেলের ভেতরে রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

রোববার (১৯ জানুয়ারি) নিজের ভারিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে মাফহিল কর্তৃপক্ষকে তিনি এ আহ্বান করেন। 


বিজ্ঞাপন


ফেসবুক পোস্টে তিনি লেখেন, শহরের ভেতরকার মাহফিলগুলোতে দূর-দূরান্তে মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করে— অসুস্থ, বৃদ্ধ, শিশু, অমুসলিম ও ঘুমন্ত মানুষদের কষ্ট দেয়া আমাদের জন্য উচিত নয়। আর তাদেরকে এ আলোচনা শুনতে বাধ্য করার অধিকারই আমাদের কে দিয়েছে? 

তাই তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখার অনুরোধ জানিয়ে আজহারী বলেন, আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন।

আরও পড়ুন: মাহফিলে ‘তুমি’ সম্বোধন করা নিয়ে যা বললেন আজহারী

প্যান্ডেলের বাইরে মাইক লাগানোর প্রচলিত নিয়ম বর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরে আজহারী বলেন- এভাবে চলতে থাকলে, চিরায়ত এই দ্বীনি ঐতিহ্যের মাহফিলগুলো আধুনিক সমাজে তার আবেদন হারাবে। দয়া করে ইসলামি প্রোগ্রামগুলোকে বিতর্কিত করা থেকে বিরত থাকুন।


বিজ্ঞাপন


এই ইসলামিক স্কলার বলেন, আমাদের কোনো আচরণে বা কার্যক্রমে বিরক্ত হয়ে কেউ যদি ইসলামের ব‍্যাপারে বিরূপ মনোভাব পোষণ করে, তার পুরো দায়ভার আমাদের, ইসলাম ধর্মের নয়। ইসলাম চির-সুন্দর, চির-আধুনিক। ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর