বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

সিন্ডিকেটের উপার্জনকে হারাম বললেন বায়তুল মোকাররমের খতিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ১০:৩৪ এএম

শেয়ার করুন:

সিন্ডিকেট করে উপার্জনকে হারাম বললেন বায়তুল মোকাররমের খতিব
ফাইল ছবি

বাজারে সিন্ডিকেট করে অতিরিক্ত মুনাফা আদায়, মানুষকে বিপদে ফেলতে দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া ভয়ংকর এবং হারাম বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক। এ ধরনের উপার্জন থেকে সবাইকে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

খতিবের দায়িত্ব পাওয়ার পর গতকাল শুক্রবার (১ নভেম্বর) দ্বিতীয় জুমায় ইমামতি করেন দেশের প্রখ্যাত এই আলেম।


বিজ্ঞাপন


জুমার বয়ানে মুফতি আবদুল মালেক বাজারের অস্থিতিশীলতার দিকে ইঙ্গিত করে বলেন, দ্রব্যমূল্য বাড়ানো এবং এভাবে বাজার নিয়ন্ত্রণ করে মানুষকে কষ্ট দেওয়ার ব্যাপারে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। মুসনাদে আহমদে বর্ণিত হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো বাজারে অন্যায়ভাবে পণ্যের মূল্য বাড়িয়ে দেয়, আল্লাহ কেয়ামতের দিন তাকে আগুনের বড় জায়গায় বসিয়ে শাস্তি দেবেন।

খতিব বলেন, আজকে যারা সিন্ডিকেট করছে তাদের অপরাধ চোর ডাকাত বা অর্থ আত্মসাৎকারীদের মতোই ভয়ংকর এবং তাদের এই অতিরিক্ত উপার্জন স্পষ্ট হারাম।

আরও পড়ুন

বায়তুল মোকাররমের নতুন খতিব কে এই আব্দুল মালেক

তাকওয়া বা খোদাভীতির ওপর আলোচনা করতে গিয়ে খতিব বলেন, আল্লাহ তায়ালা আদম এবং হাওয়া থেকে পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। তাই পুরুষের জন্য পুরুষের মতো করে আল্লাহর প্রদত্ত সকল বিধান পালন করা ফরজ। নারীর জন্যও নারীর মতো করে আল্লাহ প্রদত্ত সকল বিধান পালন করা ফরজ।


বিজ্ঞাপন


ট্রান্সজেন্ডারের সমালোচনা করে জাতীয় মসজিদের খতিব বলেন, কোনো পুরুষ নারীতে রূপান্তর হওয়া অথবা নিজেকে নারী মনে করা এবং কোন নারী নিজেকে পুরুষে রূপান্তরিত করা অথবা নিজেকে পুরুষ ভাবা হারাম এবং কবিরা গুনাহ। এটা আল্লাহর সাথে যুদ্ধ করার সমতুল্য। এল জি বি টি বা সমকামিতা একটি রুচিবিরুদ্ধ ঘৃণ্য অপরাধ। এই অপরাধকে কোনো মুসলমান সমর্থন দিতে পারে না।

জেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর