শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

মৃত্যু কামনা না করে যে দোয়া পড়া নবীজির শিক্ষা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

মৃত্যু কামনা না করে যে দোয়া পড়া নবীজির শিক্ষা

বেশি বিপদে পড়লে বা বেশি কষ্টদায়ক অসুস্থতায় অনেকে মৃত্যু কামনা করে বসেন। হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। বিপদ-আপদে আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে মৃত্যুকামনা না করে আল্লাহর সাহায্য চাওয়া উচিত।

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমাদের কেউ যেন কিছুতেই মৃত্যু প্রত্যাশা না করে এবং মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য দোয়াও না করে। কেননা যখন তোমাদের কেউ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়। আর মুমিনের দীর্ঘ জীবন শুধু তার জন্য কল্যাণই বয়ে আনে।’ (মুসলিম: ৬৯৯৫)


বিজ্ঞাপন


আরও পড়ুন: যে দোয়া পড়লে যা হারিয়েছেন তার চেয়ে উত্তম কিছু পাবেন

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ (স.) মৃত্যুকামনা করতে নিষেধ করেছেন। পাশাপাশি যারা জীবনের ব্যাপারে বেশি নিস্পৃহ হয়ে যাবে, তাদের একটি দোয়াও শিখিয়ে দিয়েছেন। আল্লাহর রাসুল (স.) বলেন, ‘তোমাদের কেউ কোনো বিপদে পড়ে যেন কোনোভাবেই মৃত্যু কামনা না করে। কেউ চাইলে বেশিরবেশি এভাবে দোয়া করতে পারে- اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي উচ্চারণ: ‘আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল-হায়াতু খাইরান লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল-ওয়াফাতু খাইরান লি।’ অর্থ: ‘হে আল্লাহ! যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয়, ততদিন আমাকে জীবিত রাখুন, যখন আমার জন্য মৃত্যুই কল্যাণকর হয় তখন আমাকে মৃত্যু দিন। (সহিহ বুখারি: ৫৬৭১)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাজারে বিপদে, মারাত্মক অসুস্থতায় ধৈর্যধারণের তাওফিক দান করুন। বেঁচে থাকাকে অনেক কষ্টদায়ক মনে হলে মৃত্যু কামনার পরিবর্তে নবীজির শেখানো উল্লেখিত দোয়াটি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর