রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

বিষাক্ত প্রাণী থেকে সুরক্ষায় যে দোয়া পড়া সুন্নত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৪, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

বিষাক্ত প্রাণী থেকে সুরক্ষায় যে দোয়া পড়া সুন্নত

ইসলামের শিক্ষা হলো সবরকম ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। বিষাক্ত প্রাণীর আক্রমণ, কামড় ও ক্ষতি থেকে বাঁচতেও সতর্ক থাকার পাশাপাশি দোয়া করতে উৎসাহিত করেছেন প্রিয়নবী (স.)। 

দোয়াটি হলো- أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ উচ্চারণ: ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।’ অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে সৃষ্টিজগতের সব ধরনের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি।’


বিজ্ঞাপন


আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে ক্ষতিকর প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি: ৩৬০৪)

আরও পড়ুন: শিশুর ভয় দূর করতে যে দোয়া পড়ে ফুঁ দেবেন

মুমিন মুসলমানের উচিত- নবীজির শেখানো দোয়াটির মাধ্যমে সব ধরণের ক্ষতিকর প্রাণী থেকে আল্লাহর নিরাপত্তা কামনা করা। এই দোয়াটি যারা নিয়মিত সকাল-বিকাল আমল করবেন, আল্লাহ তাআলা তাদেরকে বিষাক্ত সাপ-বিচ্ছু, মশাসহ সকল পোকা-মাকড় ও যাবতীয় ক্ষতিকর প্রাণীর ক্ষতি থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমাদের সবাইকে যাবতীয় ক্ষতিকর প্রাণীর অনিষ্ট থেকে নিরাপদ রাখুন। আমিন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর