শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

আল ওয়াসি ট্রাভেলসের হজ প্রশিক্ষণ ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২৪, ১০:৩২ এএম

শেয়ার করুন:

আল ওয়াসি ট্রাভেলসের হজ প্রশিক্ষণ ও মতবিনিময়
ছবি: সংগৃহীত

আল ওয়াসি হজ গ্রুপ তাদের হজযাত্রীদের হজ বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া এবার যারা হজে যাচ্ছেন তাদের সঙ্গে মতবিনিময় করেছে। এতে কয়েকশ হজযাত্রী অংশ নেন।

শনিবার (৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত রাজধানীর পুরানা পল্টনের ওয়েস্টন রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন আল ওয়াসি হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা আবদুল গাফফার খান।

হজের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, মুফতি মিজানুর রহমান ও মুফতী আনোয়ারুল ইসলাম।

Al-wasi2

আলোচনা সভায় বক্তারা বলেন, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত অন্যান্য ইবাদতের চেয়ে ভিন্ন। যথাসময়ে যথা নিয়মে এই ইবাদত আদায় করতে হয়। এজন্য এ ব্যাপারে সতর্ক না থাকলে হজের অনেক বিধান ত্রুটিপূর্ণ থেকে যায়।

প্রশিক্ষণে অংশ নেওয়া হজযাত্রীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা অনেক নতুন বিষয় জানতে পেরেছেন। এর মাধ্যমে হজ পালন সহজ হবে বলে মনে করছেন তারা।

আরও পড়ুন

এবার পবিত্র হজের খুতবা দেবেন শায়খ মুআইকিলি

হজের খুতবার বাংলা অনুবাদ করবেন যারা

আল ওয়াসি হজ গ্রুপের স্বত্বাধিকারী মাওলানা আবদুল গাফফার খান জানান, তারা প্রতি বছরই হজযাত্রীদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকেন।

Al-wasi3

মাওলানা আবদুল গাফফার খান বলেন, আমরা হজযাত্রীদের ‍সুবিধার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। হজের পুরো সময়টাই আমরা আল্লাহর ঘরের মেহমানদের সর্বোচ্চ খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করে থাকি।

আগামী ১৫ জুন পালিত হবে পবিত্র হজ। গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট ১২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৫ হাজার ২৫২ জন সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর