শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

রাতে যে নিয়মে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

রাতে যে নিয়মে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না

রাত জেগে তাওহিদের সাক্ষ্য দিয়ে দোয়া করলে আল্লাহ তা’আলা ফিরিয়ে দেন না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তা’আলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়।’ (বুখারি, মিশকাত)

দোয়াটি হলো— لا إلهَ إلاَّ اللَّه وحْدهُ لاَ شَرِيكَ لهُ، لَهُ المُلْكُ، ولَهُ الحمْدُ، وَهُو عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ - سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ للهِ، وَلَا إلَهَ إلّا اللهُ، وَاللهُ أكْبَر وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِالله উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার; ওয়া লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ। অনুবাদ : আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই। তাঁর জন্যই সকল রাজত্ব ও তাঁর জন্যই সকল প্রশংসা এবং তিনিই সকল কিছুর উপরে ক্ষমতাশালী। মহা পবিত্র আল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। আল্লাহ সবার চেয়ে বড়। নেই কোন ক্ষমতা নেই কোন শক্তি আল্লাহ ব্যতীত’। অতঃপর বলবে- ‘রাব্বিগফিরলি’ অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করুন।


বিজ্ঞাপন


এছাড়াও হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমাদের রব প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন, যখন রাতের এক-তৃতীয়াংশ বাকি থাকে। তিনি বলেন—কে আমাকে আহ্বান করবে, আমি তার ডাকে সাড়া দেব; কে আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে প্রদান করব; কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। ’ (সহিহ বুখারি: ১১৪৫)

উল্লেখ্য, যে কোনো দোয়ায় হৃদয়ে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা চিন্তা করতে হবে। দোয়া মঞ্জুর হওয়ার আশা থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা ভয় ও আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা কর।’ (সুরা আরাফ: ৫৫)

আল্লাহ তা’আলা মুসলিম উম্মাহকে রাতে জেগে দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত-ক্ষমা-হেদায়াত পাওয়ার অনন্য সৌভাগ্য দান করুন। আমিন।

এমএ/


বিজ্ঞাপন


 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর