বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিশ্বের সব মুসলমানের জন্য যে দোয়া করবেন

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৩, ০৩:০৮ পিএম

শেয়ার করুন:

বিশ্বের সব মুসলমানের জন্য যে দোয়া করবেন

মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে ইসলাম। গায়ের রং, ভাষা ও দেশ ভিন্ন হওয়া সত্ত্বেও মুসলমানরা পরস্পর ভাই ভাই। আর ভাইয়ের প্রতি কল্যাণকামী মনোভাব রাখা অন্য ভাইয়ের কর্তব্য। অন্য ভাইয়ের জন্য কল্যাণ কামনার একটি দিক হলো তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। যেমনটি পবিত্র কোরআনে এসেছে, ‘যারা তাদের পরে এসেছে, তারা বলে, হে আমাদের রব! আমাদের এবং ঈমানে অগ্রণী আমাদের ভাইদের ক্ষমা করুন। আর মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব! আপনি তো দয়ালু, পরম দয়ালু।’ (সুরা হাশর: ১০)

প্রশ্ন হলো- কীভাবে পৃথিবীর সব দেশের সব মুসলমানের জন্য দোয়া করব? পবিত্র কোরআনে ইবরাহিম (আ.)-এর জবানে সব মুসলমানের জন্য দোয়া করার একটি নমুনা বর্ণনা করা হয়েছে। কোরআনে বর্ণিত সেই দোয়াটি হলো— رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ উচ্চারণ: ‘রব্বানাগ-ফিরলী ওয়ালি ওয়ালি-দাইয়্যা ওয়ালিল মু’মিনীনা ইয়াওমা ইয়াকুমুল হিছা-ব।’ অর্থ: ‘হে আমাদের রব! আমাকে, আমার মাতা-পিতাকে এবং সব ঈমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন, যেদিন হিসাব কায়েম করা হবে।’ (সুরা ইবরাহিম: ৪১)


বিজ্ঞাপন


আরও পড়ুন: অসুস্থ ভাই-বন্ধুর জন্য যে দোয়া করতে বলেছেন প্রিয়নবী (স.)

কাজেই কোরআনে বর্ণিত এই দোয়ার মাধ্যমে আগের-পরের সব মুসলমানের জন্য দোয়া করা যায়। এর অনেক ফজিলত রয়েছে। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি মুসলিম পুরুষ ও মুসলিম নারীর জন্য ক্ষমা প্রার্থনা করে, প্রত্যেক মুসলমানের বিপরীতে একটি করে সওয়াব মহান আল্লাহ তার আমলনামায় লিখে দেন।’ (তাবরানি: ৩/২৩৪)

এই হাদিসের মূলকথা হলো- যে ব্যক্তি মুসলিম পুরুষ ও মুসলিম নারীর জন্য ক্ষমা প্রার্থনা করে, ওই ব্যক্তি প্রত্যেক মুসলিমের বিপরীতে একটি করে সওয়াব পাবে। কেউ যদি এটা বলে দোয়া করে যে, ‘হে আল্লাহ! আমার ও সব মুসলিম পুরুষ ও মুসলিম নারী, জীবিত ও মৃত—সবার গুনাহ আপনি মাফ করে দিন’, তাহলে এর প্রতিদান হিসেবে আদম (আ.) থেকে কেয়ামত পর্যন্ত এই দুনিয়ায় বসবাসকারী কোটি কোটি মুসলিম সবার জন্য একটি করে সওয়াব তার আমলনামায় লেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পৃথিবীর সব মুসলিমের জন্য দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর