রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে ঢাকার দক্ষিণে গ্যাসের স্বল্পচাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে ঢাকার দক্ষিণে গ্যাসের স্বল্পচাপ
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নগরীর গ্যাস সরবরাহ ব্যবস্থাকে নিরাপদ ও শৃঙ্খলায় আনতে অভিযান চালাতে গিয়ে ঢাকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। উচ্চচাপবিশিষ্ট গ্যাস পাইপলাইন থেকে অবৈধভাবে নেওয়া সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলমান থাকায় সংশ্লিষ্ট এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রবিবার (১ ফেব্রুয়ারি) সংস্থাটির মিডিয়া ও জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. আল আমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, শনির আখড়া, রায়েরবাগ ও হাবিব নগর এলাকায় উচ্চচাপবিশিষ্ট গ্যাস পাইপলাইন থেকে নির্মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম পরিচালনার ফলে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সংযোগ উচ্ছেদ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কাজ চলাকালীন সাময়িক সমস্যার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করা হয়েছে।

এমআর/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর