বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভাষা শহীদদের প্রতি ডেনমার্ক আওয়ামী লীগের শ্রদ্ধা

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

ভাষা শহীদদের প্রতি ডেনমার্ক আওয়ামী লীগের শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদের শ্রদ্ধা জানিয়েছে ডেনমার্ক আওয়ামী লীগ।

কোপেনহেগেনের একটি হলরুমে বাংলাদেশ সময়ের সঙ্গে মিল রেখে ডেনমার্ক সময় সাতটা ১ মিনিটে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চুর সভাপতিত্বে ও সহসভাপতি গোলাম বিকরিয়া শামীমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর প্রধান বাবু সুভাষ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন জাহিদুল ইসলাম কামরুল।

বক্তারা প্রবাসে বেড়ে উঠা শিশুদের বাংলা ভাষা শেখার পাশাপাশি বাংলাদেশের প্রতি শিশুদের আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

বক্তারা আগামীতে নতুন প্রজন্মের জন্য আরও বেশি করে এমন শিক্ষনীয় অনুষ্ঠান আয়োজনের দাবি জানান। এ সময় বক্তব্য দেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন খান, তথ্য ও গবেষণা সস্পাদক আবু সুহাব ও আন্তর্জাতিক বিষয়ক সস্পাদক মিজানুর রহমান খান।


বিজ্ঞাপন


denmark-2

শুভেচ্ছা বক্তব্য দেন রানা খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের উপ-দফতর সস্পাদক এম এ শাহাদত বাবু, আইন বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম রকি, পরিবেশ বিষয়ক সস্পাদক ইউসুফ আহমেদ, ধর্ম-বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সাঈদ, অর্থ সম্পাদক মো. শিপন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অস্থায়ী শহীদ মিনার নির্মাণে সার্বিক সহযোগিতায় ছিলেন মো. মাসুদ আলম, শিপন মুহাম্মদ ও সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মোমবাতি জ্বলিয়ে ২১ লিখনীর মাধ্যমে অনুষ্ঠানে সমবেত কন্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গান গাওয়া হয়। অনুষ্ঠানের শেষে সকল ভাষা শহীদের জন্য দোয়া করা হয়।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর