বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

টিকটক ভিডিওই কাল হলো গ্রিস প্রবাসী বাংলাদেশি হাসানের

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম

শেয়ার করুন:

টিকটক ভিডিওই কাল হলো গ্রিস প্রবাসী বাংলাদেশি হাসানের
গ্রিস ফেরত মৌলভীবাজারের ছেলে মো. হাসান

চার-পাঁচ বছর ধরে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিসে থাকছিলেন মৌলভীবাজারের ছেলে মো. হাসান। তবে সম্প্রতি টিকটকে একটি বিতর্কিত ভিডিও প্রকাশের পর তার বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে দেশটি। ফেরত পাঠানো হয়েছে ২৭ বছর বয়সি হাসানকে।

গ্রিসের অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিসের বরাতে আন্তর্জাতিক ও দেশীয় একাধিক গণমাধ্যমের খবর, সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশেষ চার্টার ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটি। 

মৌলভীবাজারের যুবক হাসানও সেই তালিকার একজন। গ্রিসের নাফপ্লিও শহরে অবৈধভাবে অভিবাসীদের প্রবেশে উৎসাহিত করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত জুনে প্রকাশিত ওই ভিডিওতে হাসানকে বলতে শোনা যায়, নাফপ্লিওতে কাজের জন্য তাদের অবস্থান এবং যাদের বৈধ কাগজপত্র নেই, তাদেরও সেখানে আসতে কোনো সমস্যা হবে না। এমনকি দীর্ঘদিন অবস্থান করলেও পুলিশ তাদের খুঁজে পাবে না বলেও দাবি করেন তিনি।

টিকটক ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গ্রিক সরকারের নজরে আসে। পরে পুলিশ তদন্ত করে হাসানকে শনাক্ত করে। এরপর তার আগের রেসিডেন্স পারমিট বাতিল করা হয় এবং আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হয়।

এই ঘটনা গ্রিসে বসবাসরত অন্য বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তাদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা বাড়াতে কিছু ব্যক্তি অবৈধভাবে গ্রিসে প্রবেশের পথ ও সুযোগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এতে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর