বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন।
সোমবার (১২ অক্টোবর) প্রবীণ এই রাজনীতিবিদ সেখানকার সান ইয়াত-সেন ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চীন বিএনপির নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন চীন বিএনপির নেতা সাখাওয়াত হোসেন কানন, আশরাফুল ইসলাম ওয়ালী ও শেখ মাহবুবুর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা তার চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
এদিকে, চীন বিএনপির নেতৃবৃন্দের সম্মানে গুয়াংঝুর রাঁধুনি রেস্টুরেন্টে একটি নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দকে আপ্যায়ন করা হয় এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।
প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসার তৌফিক দান করেন— এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তার শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
এফএ




