বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

লেবাননে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ওয়াসীম আকরাম, লেবানন
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম

শেয়ার করুন:

লেবাননে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যথাযোগ্য মর্যাদা, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বৈরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গত রোববার  উদযাপিত হয়েছে। লেবানন কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা, শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।

লেবানন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলম হোসেন ও সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

আয়োজনে বিশেষ অতিথি ছিলেন- লেবানন বিএনপির উপদেষ্টা জাকির হোসেন জাকির, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল কাদের ভূঞা, আবু তাহের, আবু বক্কর সিদ্দিক, ওয়াসিম আকরাম ও আলমগীর হোসেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন: সহ-সভাপতি ওমর ফারুক মোল্লা, রফিকুল ইসলাম দেওয়ান ও আনোয়ার হোসেন আকন, যুবদলের সভাপতি আল-আমিন ইজ্জত, মহিলা দলের সভাপতি রিতা আক্তার রিতু, সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল করিম, সহ-সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, এস এম নুরুজ্জামান নুর, সাংগঠনিক সম্পাদক জিএম সুমন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক রাসেল বিশ্বাস এবং যুব বিষয়ক সম্পাদক জসিম শিকদারসহ কার্যকরী পরিষদ ও অঙ্গ-সহযোগী সংগঠন ও সামাজিক সংগঠনের  বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং বিএনপির ঐতিহাসিক প্রেক্ষাপট ও সাফল্য নিয়ে আলোকপাত করেন। 

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সাথে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।

পরিশেষে এক আনন্দঘন পরিবেশে নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি ঘটে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর