জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার সফর সফল করতে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জ্যাকসন হাইটসে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
স্বেচ্ছাসেবকদলের কেন্দ্ৰীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্ৰীয় নিৰ্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, কেন্দ্ৰীয় নিৰ্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক সাইফুর খান হারুন, যুক্তরাষ্ট্ৰ সেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্ৰাপ্ত সভাপতি তারিকুল ইসলাম দীপু।
সভার সঞ্চালনায় ছিলেন কেন্দ্ৰীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সহ-সম্পাদক খোরশেদ আলম ও কেন্দ্ৰীয় সেচ্ছাসেবক দলের সদস্য নুর আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্ৰ স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা রাশেদ রহমান, হারুন মিয়া, বাদল মিৰ্জা, মিলন, টিপুসহ অনেক নেতাকৰ্মীবৃন্দ।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, দীর্ঘ বিশ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে আসবেন। তার সফর যেন নিরাপদ ও ফলপ্রসূ হয় সেজন্য যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনসহ সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিইউ/এএস




