রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

মালয়েশিয়ায় ক্রেন থেকে ভারী বস্তু ছিটকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

মালয়েশিয়ায় ক্রেন থেকে ভারী বস্তু ছিটকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
নিহত তাজ উদ্দিন। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহ গফরগাঁওয়ের তাজ উদ্দিন মালয়েশিয়ায় একটি কোম্পানিতে কাজ করার সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ার জহুর বারু শহরে একটি কোম্পানিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজ উদ্দিন (৪১) দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, তাজ উদ্দিন মালয়েশিয়ার জহুর বারু শহরের একটি কোম্পানিতে ত্রেুন দিয়ে মালামাল সরানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ত্রেুন থেকে তার শরীরে মাল ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।

নিহতের চাচা হাফিজুল হক ফেরদৌস মাষ্টার বলেন, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মা, স্ত্রী ও দুই সন্তান রেখে দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছিলেন আমার ভাতিজা। কোম্পানিতে ডিউটির সময়ে ক্রেন থেকে মাল ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহতের মা হামিদা খাতুন ছেলে তাজ উদ্দিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ বলেন, বিষয়টি আমার জানা নেই। কিন্তু ঘটনাটি দুঃখজনক। খোঁজ নিয়ে মরদেহ দেশে আনতে পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর