বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

বাংলাদেশি প্রবাসীদের বৈরুত দূতাবাসের সতর্কতা বার্তা

ওয়াসীম আকরাম, বৈরুত (লেবানন)
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১০:০৮ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশি প্রবাসীদের বৈরুত দূতাবাসের সতর্কতা বার্তা
কোলাজ ছবি। ছবি: ঢাকা মেইল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম, পদবি ও পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে লেবাননের বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দূতাবাস কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক ‘সতর্কতামূলক বিশেষ বিজ্ঞপ্তি’তে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি অসাধু চক্র প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং কার্যালয়ের কর্মকর্তাদের ভুয়া ভিজিটিং কার্ড তৈরি, মোবাইল নম্বর ক্লোন বা স্পুফিং করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ স্থাপন করে সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানের সাথে প্রতারণা করার অপচেষ্টা চালাচ্ছে। 

অনুসন্ধানে জানা গেছে, কিছু কিছু ক্ষেত্রে সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের নিকট থেকে অর্থ সুবিধা বা অন্যান্য অনৈতিক সুবিধা প্রাপ্তিরও চেষ্টা করছে এই চক্রটি।

বাংলাদেশ দূতাবাস স্পষ্ট জানিয়েছে যে, এ ধরনের সব কর্মকাণ্ড সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক। এসব অপকর্মের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দূতাবাসের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 

এতে বলা হয় যে, শুধু ফোনকল, মেসেজ/বার্তা, ভিজিটিং কার্ড কিংবা প্রদর্শন করা যেকোনো পরিচয়পত্রের ভিত্তিতে কোনো প্রকার আর্থিক লেনদেন বা প্রশাসনিক কার্যক্রম গ্রহণ না করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

এছাড়াও যেকোনো সন্দেহজনক যোগাযোগ বা সুবিধার দাবির ক্ষেত্রে অবিলম্বে সংশ্লিষ্ট সরকারি বা উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে ব্যক্তির পরিচয় ও তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিরিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর