রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

পর্তুগালে বিদেশি নাগরিককে অপহরণ ও নির্যাতনের দায়ে ২ বাংলাদেশি গ্রেফতার

চৌধুরী আকবর হোসেন, পর্তুগাল থেকে
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৯:০২ এএম

শেয়ার করুন:

পর্তুগালে বিদেশি নাগরিককে অপহরণ ও নির্যাতনের দায়ে ২ বাংলাদেশি গ্রেফতার
পর্তুগালের রাজধানী লিসবনে এক বিদেশি নাগরিককে অপহরণ করে টানা দুই দিন ধরে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। 

পর্তুগালের রাজধানী লিসবনে এক বিদেশি নাগরিককে অপহরণ করে টানা দুই দিন ধরে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। 

গত ২৭ জুন ৩৩ বছর বয়সী এক বিদেশি নাগরিককে লিসবনের জনপথ থেকে জোরপূর্বক অপহরণ করে একটি বাসায় নিয়ে যান অভিযুক্তরা। 

এই ঘটনায় পুলিশ "অপারেশন টাকা" (বাংলাদেশি মুদ্রার নামানুসারে) নামক একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৫ ও ৪৩ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। তবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশের বরাত দিয়ে পর্তুগিজ সংবাদমাধ্যম জার্নাল দে নোটিসিয়াস এর প্রতিবেদনে বলা হয়, গত ২৭ জুন ৩৩ বছর বয়সী এক বিদেশি নাগরিককে লিসবনে জোরপূর্বক অপহরণ করে একটি বাসায় নিয়ে যান অভিযুক্তরা। এরপর থেকে বিভিন্ন স্থানে বন্দি রেখে এবং হাত-পা বেঁধে তাকে বারবার মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। এমনকি মুক্তিপণ হিসেবে তার কাছে বড় অংকের অর্থ দাবি করা হয়। পরে দাবিকৃত টাকা পরিশোধের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মুক্তি পাওয়ার পর ভুক্তভোগী বিষয়টি পুলিশকে জানালে পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশের ন্যাশনাল কাউন্টার টেররিজম ইউনিট তদন্তে নামে এবং অপরাধীদের শনাক্ত করে। অভিযানে ৩৫ ও ৪৩ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

নির্যাতনের শিকার হওয়ায় ভুক্তভোগীকে চিকিৎসাসেবা নিতে হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আদালতে সোপর্দ করা হয়েছে এবং লিসবনের পাবলিক প্রসিকিউটর অফিসের নির্দেশনায় এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর