শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

জাতিসংঘে ড. খলিলুর রহমানের বিজয়ে কাতার প্রবাসীদের আনন্দ আয়োজন

আবুল কালাম ফয়সাল, কাতার থেকে
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

Qatar
দোহায় আয়োজিত আনন্দ অনুষ্ঠান। ছবি: ঢাকা মেইল

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া এবং চার দশক পর এই মর্যাদাপূর্ণ পদে বাংলাদেশের গৌরবময় প্রত্যাবর্তন উদযাপন উপলক্ষে কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ দূতাবাসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (১০ জুন)  অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


মিশনের উপপ্রধান ওয়ালিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন প্রক্রিয়া এবং এতে বাংলাদেশের অর্জনের গুরুত্ব তুলে ধরে একটি প্রবন্ধ উপস্থাপন করেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ বারিকুল ইসলাম।

আরও পড়ুন

বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের ঈদ পুনর্মিলনী

আলোচনা সভায় বক্তব্য দেন কমিউনিটি নেতা শরিফুল হক সাজু, আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন আকন্দ, আরিফুদ্দৌলা পালোয়ান, মাওলানা ইউসুফ, মহিউদ্দিন কাজল, নুরুল কবির চৌধুরী, বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ কাতারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আমিনুল হক, সিরাজুল ইসলাম, নুর আলম আকাশসহ আরও অনেকে।

Qatar2


বিজ্ঞাপন


বক্তারা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়াকে দেশের কূটনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এই অর্জন বিশ্বপরিসরে বাংলাদেশের মর্যাদা ও নেতৃত্বের সক্ষমতার স্বীকৃতি বহন করে।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত হযরত আলী খান এ সাফল্যের পেছনে বাংলাদেশের নেতৃত্ব, কূটনৈতিক প্রচেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিরলস কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতের বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

কাতার বিশ্ববিদ্যালয়ের কৃতি গবেষক ও নবীন গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শ্রম কাউন্সিলর মাসহুদুল কবিরের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন মহিউদ্দিন কাজল,যা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়। প্রবাসী বাংলাদেশিরা করতালির মাধ্যমে বাংলাদেশের এই ঐতিহাসিক অর্জনকে উপভোগ  করেন এবং বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর