রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

শামা ওবায়েদের গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেফতার
শামা ওবায়েদ (ফাইল ছবি)

দেশে আসছে ইসরায়েলের ভয়াবহ ড্রোন হামলায় নিহত দুই প্রবাসী বাংলাদেশির মরদেহ। হজরত  শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৬ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ভয়াবহ হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। এতে গত ১১ মে নিহত হন লেবানন প্রবাসী সাতক্ষীরার শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ। বাংলাদেশের এই দুই রেমিট্যান্স যোদ্ধার মরদেহ রোববার (৭ জুন) রাত ২টা ৩০ মিনিটে ঢাকা এসে পৌঁছবে।


বিজ্ঞাপন


এর মধ্যে বৈরুত এয়ারপোর্ট ত্যাগ করেছে দুই প্রবাসীর মরদেহ বহনকারী বিমান। এর আগে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে দুই প্রবাসীর লাশ সংরক্ষণ করে রাখা হয়।

লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দূতাবাসের পক্ষ হতে সার্টিফাইড পুলিশ রিপোর্ট, মরদেহ পাঠানোর অনুমতিপত্র গ্রহণসহ আনুষাঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে দুই লাশের গোসল এবং কাফনকার্য সম্পাদন করা হয়েছে। মরদেহ গ্রহণের বিষয়ে বাংলাদেশে দুই প্রবাসীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে দূতাবাস।

এসএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর