সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

জাসাস ফ্রান্স শাখার জমকালো অভিষেক

মুহাম্মদ নূরুল ইসলাম, প‍্যারিস ফ্রান্স থেকে
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

PARIS
জাসাসের জমকালো আয়োজন। ছবি: ঢাকা মেইল

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফ্রান্স শাখার উদ্যোগে রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় লাকর্নোভ এর বিডি হলে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস ফ্রান্স শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক শেখ এমরান এবং অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সদস্য সচিব মেহেদী হাসান রনি ও মইনুল ইসলাম।


বিজ্ঞাপন


শুরুতে স্বাগত বক্তব্য দেন ফ্রান্স জাসাসের সাবেক সদস্য সচিব ‍কবি সোহেল আহমেদ।

জাসাস আগামীতে প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি তুলে ধরার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে আগত নেতারা।

আরও পড়ুন

ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের প্ল্যাটফর্মের যাত্রা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাসাস ইউরোপ সমন্বয়ক ইকবাল হোসেন, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুর রহমান, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রেজা, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম আলী চৌধুরী, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি আবু বক্কর, ফ্রান্স জাতীয়তাবাদী ফোরামের পৃষ্ঠপোষক কবির আহমেদ, ফ্রান্স জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পৃষ্ঠপোষক ও সাবেক ছাত্রনেতা সেলিম আহমেদ, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমেদ জুয়েল প্রমুখ।


বিজ্ঞাপন


Franch22

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মহির উদ্দিন, আব্দুল হাকিম, আব্দুল হালিম, জবরুল ইসলাম, রুবেল আহমেদ, হুমায়ুন আহমেদ জুনেদ, শফিউল আলম সজল, আব্দুল কাইয়ুম, শাহ আলম, আক্তার হোসেন প্রমুখ।

আরও পড়ুন

ফ্রান্সের পৌর নির্বাচনে চার বাংলাদেশি বংশোদ্ভূতের সাফল্য

অনুষ্ঠানের সভাপতি শেখ ইমরান সমাপনী বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকল অতিথি ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্যারিসের শিল্পীরা।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর