মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফ্রান্সে বাংলাদেশিদের ফুটবল উন্মাদনা: লায়নদের দাপুটে জয়

মুহাম্মদ নূরুল ইসলাম, প্যারিস (ফ্রান্স) থেকে
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

ফ্রান্সে বাংলাদেশিদের ফুটবল উন্মাদনা: লায়নদের দাপুটে জয়

ফ্রান্সের বাংলাদেশি অধ্যুষিত সারসেলের নেলসন ম্যান্ডেলা ফুটবল স্টেডিয়ামে ইউরোপের বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় অনলাইন পত্রিকা নবকণ্ঠ.কম-এর উদ্যোগে এক ক্ষুদে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে ফ্রেঞ্চ বাংলাদেশি টাইগারদের পরাজিত করে শিরোপা জিতে নেয় ফ্রেঞ্চ বাংলাদেশি লায়ন টিম।

টুর্নামেন্টের উদ্বোধন করেন ফ্রান্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সাবেক প্রথম যুগ্ম সম্পাদক কবীর হোসেন পাটোয়ারী। সাংবাদিক নয়ন মামুনের সঞ্চালনায় খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গার-লা-গনেশ কাউন্সিলর তানিয়া তনু, নবকণ্ঠ সম্পাদক আবু তাহির, ব্যবসায়ী নেতা দেলোয়ার হোসেন, মাছুম আহমদসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


শাহ গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ম্যাচে দুই দলের মোট ১৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিশেষ সহযোগিতা প্রদান করে ইজিবাজার ও প্যারিস হলিডে আবাসন।

নবকণ্ঠ কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও ফ্রান্সের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন করা হবে। টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পুরো টুর্নামেন্ট পরিচালনা করেন রিফাত ও আখলাক।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর