রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

এমসি ইনস্টিটিউট ফ্রান্সের সুধী সমাবেশ অনুষ্ঠিত

মুহাম্মদ নূরুল ইসলাম, প্যারিস (ফ্রান্স) থেকে
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

peris
সুধী সমাবেশ। ছবি: ঢাকা মেইল

আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এমসি ইনস্টিটিউট ফ্রান্সের উদ্যোগে ফান্ডরেইজিং উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ এপ্রিল) বিকেলে ওভারভিলা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাসে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা এমসি ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ গঠনে প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


বিজ্ঞাপন


প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রফেসর বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন— কমিউনিটি ব্যক্তিত্ব ও এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আল মোমীন আহমেদ শরীফ, সদস্য আব্দুস সালাম মামুন, কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমেদ, সিনিয়র সাংবাদিক ও চ্যানেল আইয়ের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, ‘আমি ভয়েজ’-এর স্বত্বাধিকারী তানজিম হোসেন, এফবিজেএ-এর যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, দেশ সার্ভিসের মোহাম্মদ শাহজাহান মিয়া, বিগ বাজারের জহির উদ্দিন খান, আজ ফার্নিচারের স্বত্বাধিকারী হেলাল আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব ও এমসি ইনস্টিটিউট ফ্রান্সের অর্থ সম্পাদক লুৎফর রহমান, সদস্য তোফায়েল আহমেদ জয়নুল ও হাবিব আলম, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, ফোরাম ফর দি ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস ফ্রান্সের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত খান, সাংবাদিক ইয়াসির আরাফাত, এফডিএইচআর-এর সদস্য মোহাম্মদ আরাফাত রহমান। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আমিন উদ্দিন, আজহার আহমেদ, মোহাম্মদ ফিরোজ, মাহবুব হাসান, ফরহাদ হোসেন ও আল আমিন প্রমুখ।

আরও পড়ুন

ফ্রান্সের পৌর নির্বাচনে চার বাংলাদেশি বংশোদ্ভূতের সাফল্য

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করতে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তারা এমসি ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম আরও বিস্তৃত করতে সবার সহযোগিতা কামনা করেন।

ফান্ডরেইজিং কার্যক্রমে অংশগ্রহণকারীরা আন্তরিকভাবে সাড়া দেন এবং প্রতিষ্ঠানটির উন্নয়নে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করা হয়।


বিজ্ঞাপন


সভা শেষে আয়োজকরা উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমসি ইনস্টিটিউটের কার্যক্রম এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর