অস্ট্রেলিয়াতে বিভিন্ন মসজিদ, পার্ক এবং কমিউনিটি সেন্টারে বড় বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) অস্ট্রেলিয়া সময় সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টার মধ্যে বিভিন্ন এলাকায় ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করে। ঈদের তারিখ ঘোষণার পর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাসহ বিভিন্ন এলাকায় ঈদের নামাজের সময় সূচিও নির্ধারণ করা হয়।
বিজ্ঞাপন
এ ধারাবাহিকতায় শুক্রবার সকাল সাড়ে ৭টায় ক্যানবেরার গাঙ্গালিন মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইমাম আশহাদ এলসালহি। পরে সকাল সাড়ে ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। ওই জামাতে ইমামতি করেন ইমাম হাতেম সাদ।
এছাড়াও ক্যানবেরার ইপিআইসি এর ফিটজরয় প্যাভিলিয়নে সকাল সাড়ে ৯টায়, ক্যানবেরা মসজিদে সকাল ৮টায় ইদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, ক্যানবেরা ছাড়াও সিডনি, মেলর্বনসহ বিভিন্ন শহরে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, অস্ট্রেলিয়াতে ন্যাশনাল ইমামস কাউন্সিল ও চাঁদ দেখা কমিটি 'মুনসাইটিং অনুসারীরা পৃথক দিনে ঈদ উদযাপন করে থাকেন। 'মুনসাইটিং' অনুসারীরা ঐতিহ্যগতভাবে আকাশে সরাসরি চাঁদ দেখার ওপর নির্ভর করে। আর ন্যাশনাল ইমামস কাউন্সিল চাঁদ দেখা সংক্রান্ত বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে ঈদের দিন নির্ধারণ করেন। ন্যাশনাল ইমামস কাউন্সিল অনুসারীরা শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপন করেছে। আর মুনসাইটিং অনুসারীরা আগামীকাল শনিবার ঈদ উদযাপন করার কথা রয়েছে।
প্রতিনিধি/এমআই
