শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই, ফ্রান্সে এফবিজেএর ইফতারে বক্তারা

হাবিবুল্লাহ ফাহাদ, প্যারিস (ফ্রান্স) থেকে
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই, ফ্রান্সে এফবিজেএ’র ‘ইফতারে বক্তারা

নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের জন্য ঐক্য গড়ার বিকল্প নেই।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ফ্রান্সের প্যারিসে সাংবাদিকদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) উদ্যোগে এক ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেন।

ফ্রান্সের বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সম্মানে প্যারিসের উপকণ্ঠে একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়।

এফবিজেএ'র সমন্বয়ক দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র ইনফো মাইগ্রেন্টস বাংলার প্রতিবেদক মোহাম্মদ আরিফ উল্লাহ।

অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশেষ অতিথি ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, বাংলাদেশের গণতান্ত্রিক পার্টির (বাগপা) চেয়ারম্যান কাজী আব্দুল্লাহ আল মামুন, প্রবীণ সাংবাদিক ও লেখক খান আনোয়ার, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, সাংবাদিক মুহাম্মদ নুরুল ইসলাম।

বক্তারা প্রবাসে সাংবাদিকদের পেশাগত নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের বিষয়ে গুরুত্ব দেন। এছাড়া প্রবাসী কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার প্রয়োজনীয়তার উল্লেখ করেন।

তারা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং মানবাধিকারের প্রশ্নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে সাংবাদিকদের নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এসব প্রতিকূলতা অতিক্রম করতে জনগণের আস্থা অর্জন করতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন- বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)-এর সেক্রেটারি নাজমুল কবির, সমাজকর্মী ও এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার সভাপতি আহমেদ আব্দুল মালেক, এনসিপি ফ্রান্স শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব কাউছার আহমেদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা জাহিদুল ইসলাম শিপার, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যবসায়ী জাকির হোসেন ও শহিদুল ইসলাম, সমাজকর্মী ও আদাফের পরিচালক ওয়াদুদ তানভীর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, আজিমুল হক খান, মোহাম্মদ আরাফাত এবং সমাজকর্মী জামিল আহমেদ।

france-2উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক হায়দার হোসাইন, এনসিপির সংস্কার বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ইশতিয়াক আকিব প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এফবিজেএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রবাসী কমিউনিটির বিভিন্ন বিষয় আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এফবিজেএর সদস্য বাংলানিউজ২৪ ও ডেইলি সানের প্রতিনিধি মুমিন আনসারী। স্বাগত বক্তব্য দেন এফবিজেএ'র সদস্য ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি তানভীর আহমেদ তোহা।

এছাড়া সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সহ-সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, সহ-মুখপাত্র মোসাদ্দেক হোসেন সাইফুল, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ফাহাদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত খোকন, সর্দার হাসান ইলিয়াস তানিম এবং মামুন মাহিন।

দোয়া পরিচালনা করেন ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির প্রতিষ্ঠান এমসি ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রফেসর বদরুল বিন হারুন।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর