বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে ৩০ বাংলাদেশিকে

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ এএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে ৩০ বাংলাদেশিকে

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের বহন করা বিমানটি অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।


বিজ্ঞাপন


ফেরত আসা ৩০ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ১ জন নারী অভিবাসী রয়েছেন।

এ সময় ফেরত আসা কোনো অভিবাসী গণমাধ্যমে কথা বলেননি।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত তিন ধাপে ১৮৭ জন প্রবাসী দেশে ফিরে এসেছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশিসহ বহু দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর