বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আ.লীগ নেতারা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আ.লীগ নেতারা!

ভারতের কলকাতার ইকোপার্কে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের ছেলেসহ আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায়, ইকোপার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে সাদা দাড়ি ছিল, এবং দূর থেকে তাকে চিনতে কষ্ট হচ্ছিল। উল্লেখ্য, ৫ আগস্টের আগে তার নির্দেশে সারাদেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল।


বিজ্ঞাপন


ইকোপার্কে সাধারণত স্থানীয়রা আড্ডা দিতে আসে, এবং ডিনারের ব্যবস্থা থাকে। নিরাপদ মনে করে সেখানে আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সহযোগীরা। তবে কিছু বাংলাদেশি সেখানে জড়ো হলে, দ্রুত সটকে পড়েন তারা। ভিডিও করার সময় কিছু অপরিচিত মানুষের কাছ থেকে বাধা আসলে, উপস্থিত কিছু বাংলাদেশি বিষয়টি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে নিশ্চিত করেছেন।

পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশিরা ইকোপার্কে বেড়াতে আসেন, তবে বর্তমানে তাদের সংখ্যা কম।

এদিকে, আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালানো হয়েছে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফল হয়নি। তবে, তার ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর